Raipur Panchayat Elections: রায়পুরে শুরু প্রথম দফা পঞ্চায়েত নির্বাচন, বুথমুখী সাধারণ মানুষ
ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হবে এই নির্বাচন। মোট ৫৩ টি ব্লকের ১১,৬৭২টি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ভোটগ্রহণ করা হবে।
নয়াদিল্লিঃ আজ, ১৭ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের(Chhattisgarh) রায়পুরে(Raipur) ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সোম সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। মোট তিন দফায় ভাগ করা হয়েছে এই নির্বাচনকে। ১৭ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি এবং ২৩ ফেব্রুয়ারি মোট এই তিনটি তারিখ বেছে নেওয়া হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হবে এই নির্বাচন। মোট ৫৩ টি ব্লকের ১১,৬৭২টি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ভোটগ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের তরফে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
রায়পুরে শুরু প্রথম দফা পঞ্চায়েত নির্বাচন, বুথমুখী সাধারণ মানুষ
#WATCH | Raipur: Voting for the first phase of the three-tier panchayat elections in 53 blocks of Chhattisgarh underway.
(Visuals of a polling station from village Nimora) pic.twitter.com/A6G5pQqsua
— ANI (@ANI) February 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2025 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

