Woman Booked For Offering Namaz Outside Office Video: জেলাশাসকের অফিসের বাইরে নামাজ় পড়ায় আটক মহিলা, ঘটনা ছড়াতেই ভাইরাল হল ভিডিয়ো

Woman Booked For Offering Namaz Outside Office Video: জেলাশাসকের অফিসের বাইরে নামাজ় পড়ায় আটক মহিলা, ঘটনা ছড়াতেই ভাইরাল হল ভিডিয়ো
Old Woman Namaz (Photo Credit: X/screengrab)

জেলাশাসকের অফিসের বাইরে বসে নামাজ় পড়ছিলেন এক মহিলা। জেলাশাসকের (DM Office) অফিসের বাইরে বসে নামাজ় পড়ায় ওই মহিলাকে (Woman) আটক করা হয়েছে বলে খবর। উত্তপ্রদেশের হামিরপুরে এমনই একটি ঘটবার জেরে চাঞ্চল্য ছড়ায়। হামিরপুরে জেলাশাসকের অফিসের বাইরে বসে ওই বৃদ্ধা নামাজ পড়ায়, সেখানে থাকা পুলিশের এক হোম গার্ডকেও চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে খবর। হামিরপুরে জেলাশাসকের অফিসের বাইরে বসে ওই মহিলার নামাজ় পড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা হু হু  করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। প্রসঙ্গত ঈদের আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়, রাস্তায় বসে নামাজ় পড়া যাবে না। মীরাট পুলিশের তরফে জানানো হয়, রাস্তায় বসে কেউ নামাজ় পড়লে, তাঁর পাসপোর্ট বাতিল করা হবে। ড্রাইভিং লাইসেন্সেও বাতিল হবে বলে স্পষ্ট জানানো হয়। যা নিয়ে শোরগোল শুরু হওয়ার পর এবার জেলাশাসকের অফিসের বাইরে  নামাজ় পড়ায় আটক করা হয় ওই বৃদ্ধাকে।

আরও পড়ুন: Police Warns Against Roadside Prayers On Eid 2025: 'রাস্তার পাশে নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স', বলল পুলিশ

দেখুন জেলাশাসকের অফিসের বাইরে বৃদ্ধার নামাজ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 03, 2025 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).