Viral Video Of Woman: 'একটা ফুল তোলায় কত চিৎকার', সুপ্রিম কোর্টের লন থেকে গোলাপ তোলায় চেঁচামেচি, মহিলার পালটা জবাবে ভাবতে বসবেন আপনি
সুপ্রিম কোর্টের (Supreme Court) লন থেকে একটি গোলাপ তুলেছিলেন। যা দেখে আপত্তি জানান সেখানে হাজির অনেকে। যা শুনে কার্যত ক্ষেপে যান এক মহিলা (Woman)। তিনি বলেন, পৃথিবীতে কত কিছু ঘটে যাচ্ছে, কেউ সে বিষয়ে কোনও কথা বলেন না। সুপ্রিম কোর্টে কত মামলা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, যার বিচার হচ্ছে না। কত খুন, রাহাজানি হয়ে যাচ্ছে। সে বিষয়েও কেউ প্রতিবাদ করে না। মানুষ কীভাবে অন্য মানুষের হৃদয় ভাঙছে। তা নিয়েও কারও ভ্রুক্ষেপ নেই। অথচ তিনি একটি মাত্র ফুল তুলেছেন বলে অনেকে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। ফুল তোলার জন্য আপত্তি জানানো হচ্ছে। ফুল তোলার জন্য চিৎকার করা হচ্ছে। সবকিছু মিলিয়ে ওই মহিলার গোলাপ তোলায় আপত্তি করার জেরে তিনি কার্যত প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে বেশ কিছু মানুষের উপর ফুঁসে ওঠেন।
সুপ্রিম কোর্টের লন থেকে গোলাপ তুলে মহিলা পালটা উত্তর দিলেন প্রতিবাদকারীদের...
सुप्रीम कोर्ट के लॉन में खिले गुलाब के फूल को एक महिला जल्दी जल्दी तोड़ रही थी! वहां मौजूद किसी ने टोक दिया कि क्यों तोड़ रही हैं!
उसके बाद महिला भड़क गईं। चिल्लाने लगीं - सुप्रीम कोर्ट में मामले पेंडिंग हैं कोई नहीं बोलता! लोग मर्डर कर रहे हैं, दिल तोड़ रहे हैं.. कोई नहीं… pic.twitter.com/0U0ks4AMpX
— Prabhakar Kumar Mishra (@PMishra_Journo) April 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 02, 2025 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

