Viral Video: রাম মন্দির উদ্বোধনের আগে বদলে 'রোল কল' এ এবার জয় শ্রী রাম , দেখুন ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে শিক্ষকের উপস্থিতি গ্রহণের সময় সকল ছাত্র-ছাত্রীকে 'জয় শ্রী রাম' বলতে শোনা যায়

Viral Video: রাম মন্দির উদ্বোধনের আগে বদলে 'রোল কল' এ এবার জয় শ্রী রাম , দেখুন ভাইরাল ভিডিও
Roll-call to 'Jai Shree Ram' from 'Yes Sir' Photo Credit: Twitter@aaravxelvish & Twitter@aaravxelvish

স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি জানান দিতে রোল নং বা ক্রমিক নং ধরে ডাক দেওয়ার চল সেই প্রথম থেকেই চলে আসছে। শিক্ষক শিক্ষিকাদের ডাকে - 'উপস্থিত' বা  'আছি স্যার' অথবা ইংরেজিতে Yes Sir বলতেই শোনা যায় ছাত্র-ছাত্রীদের। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে শিক্ষকের উপস্থিতি গ্রহণের সময় সকল ছাত্র-ছাত্রীকে 'জয় শ্রী রাম' বলতে শোনা যায়।

গুজরাটের বানাসকান্তা থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্ররা তাদের আসনে দাঁড়িয়ে 'নমস্তে' ভঙ্গিতে তাদের হাত জোড় করে তাদের নামের সাথে 'জয় শ্রী রাম' বলে সাড়া দিচ্ছে।  এই মাসের ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় রামলালার। তাঁর আগে  এই ভিডিও নেট নাগরিকদের মন ভরিয়ে দিয়েছে। দেখে নিন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 11, 2024 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).