Viral Video: বার বার পড়ছে সবুজ লেজ়ারের আলো, ৩২৬ জন যাত্রী নিয়ে আতঙ্কে বিমান, দেখুন ভাইরাল ভিডিয়ো

Viral Video: বার বার পড়ছে সবুজ লেজ়ারের আলো, ৩২৬ জন যাত্রী নিয়ে আতঙ্কে বিমান, দেখুন ভাইরাল ভিডিয়ো
Representational Image (Photo Credit: PTI)

চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) ছড়াল আতঙ্ক। দুবাই থেকে আসা এমিরেটসের একটি বিমান ৩২৬ জনকে নিয়ে চেন্নাই বিমানবন্দরে উড়ে আসার সময় হঠাৎ করে সবুজ রঙের একটি আলো (Laser Beam) দেখা যায়। লেজ়ারের ওই আলো কীসের জন্য ভেসে আসতে শুরু করে, তা নিয়ে আতঙ্ক ছড়ায়। তবে নির্বিঘ্নেই বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে নামানো হয়। তবে সুবজ রঙের লেজ়ারের ওই আলো কীসের ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। চেন্নাই কন্ট্রোল রুমের তরফে ওই লেজ়ার লাইটের কথা জানানো হলে, পুলিশ ততক্ষণাৎ তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে তেমন কোনও তথ্য মেলেনি। বিভিন্ন দিক থেকে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।

দেখুন কীভাবে লেজ়ার লাইটের প্রভাবে আতঙ্ক ছড়ায়...

 

দেখুন সেই লেজ়ারের আলো, যা দেখে আতঙ্ক ছড়ায়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2025 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).