Viral: রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানে বাঘের হাতে মৃত্যু চিতাবাঘের, শিকার ও শিকারির বিরল মুহুর্তের ছবি হল ভাইরাল
শনিবার রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানে চিতাবাঘ ও বাঘের লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসে টি ১০১ বাঘটি।সেই বিরল মুহুর্তের ছবি উঠে আসে বিখ্যাত চিত্রগ্রাহক হর্ষ নরসিংহমূর্তির ক্যামেরায়
ভারতীয় বন পরিষেবা (Indian Forest Service) অফিসার পারভীন কাসওয়ান শনিবার রাজস্থানের রণথম্বোর (RTR) জাতীয় উদ্যান থেকে একটি বাঘ ও চিতাবাঘের অসাধারণ ছবি শেয়ার করেছেন। রিপোর্ট অনুসারে, চিতাবাঘ এবং পুরুষ বাঘ টি১০১ (T-101) এর মধ্যে একটি মারাত্মক লড়াইয়ের পর বাঘটি বিজয়ী হয়। তারপরেই এই দৃশ্য ক্যামেরা বন্দী করেন বিখ্যাত চিত্রগ্রাহক হর্ষ নরসিংহমূর্তি। পারভীন লেখেন- শিকারী যখন তাঁর শিকারকে পায়। আরটিআর-এ চিতাবাঘ খাচ্ছে বাঘ। হর্ষ নরসিংহমূর্তি তোলা বিরল মূহুর্ত।
টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই এই ছবিটি ভাইরাল হয়ে যায়।দেখুন সেই পোস্ট :
When hunter gets hunted. Tiger eating leopard in RTR. Rare capture by @HJunglebook. Have you seen anything like this !! pic.twitter.com/s4eQzWnPhl
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

