Viral Salon: থুতু দিয়ে ম্যাসাজ, ভিডিয়ো ভাইরাল হতেই নাপিতের সেলুন ভেঙে গুড়িয়ে দিল জেলা প্রশাসন

ভিডিয়োটি ভাইরাল হতেই ইউসুফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমিত কুমার আশ্বাস দেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Viral Salon: থুতু দিয়ে ম্যাসাজ, ভিডিয়ো ভাইরাল হতেই নাপিতের সেলুন ভেঙে গুড়িয়ে দিল জেলা প্রশাসন

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছিল একটি ভিডিয়ো (Video)। যাতে দেখা যায়, সেলুনের মধ্যে এক গ্রাহককে থুতু (Spit) দিয়ে ম্যাসাজ করছেন নাপিত। তাঁর কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন গ্রাহক। ভিডিয়োটির শেষে নাপিতকে বুড়ো আঙুল দেখাতেই দেখা গিয়েছে। জানা গিয়েছে,ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজের একটি সেলুনের। অভিযুক্ত নাপিতের নাম ইউসুফ। ভিডিয়োটি ভাইরাল হতেই ইউসুফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমিত কুমার আশ্বাস দেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে পলাতক থাকলেও তাঁকে খুঁজে বের করে পুলিশ। এই কাণ্ডের জন্য তাঁকে গ্রেফতারও করা হয়। আজ, ৮ জুলাই জেলা প্রশাসনের তরফে ইউসুফের সেলুনটি ভেঙে দেওয়া হয়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

ভাঙা হচ্ছে সেলুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).