Video: 'জঙ্গলে অবতীর্ণ ঈশ্বর', মানুষের প্রাণ বাঁচাতে নদীতে নামলেন বন আধিকারিক, ১৮ ফুটের বিষধর কিং কোবরা সরালেন মহিলা অফিসার, দেখুন ভিডিয়ো
১৮ ফুটের কোবরাকে (King Cobra) নিয়ন্ত্রণে আনলেন বন দফতরের আধিকারিক। কেরলের পারুথিপল্লীর অফিসার রোশনি যখন ১৮ ফুটের কিং কোবরা ম্যানেজ করছিলেন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে স্থানীয়দের যাতে ওই কিং কোবরা নামে বিষধর সাপের হাত থেকে রক্ষা করা যায়, সেই চেষ্টা করছিলেন বন দফতরের আধিকারিক রোশনি। স্থানীয়রা যেখানে স্নান করতে যান, পারুথিপল্লী এলাকার সেই জলাশয়েই কিং কোবরাকে দেখা যায়। ১৮ ফুট লম্বা ওই কিং কোবরা যাতে কাউকে কামড়াতে না পারে, তার জন্য নিজের বিপদ দেখেও কাজ শুরু করেন রোশনি নামের ওই বন আধিকারিক। এরপর ওই কোবরাকে জলাশয় থেকে দূরে সরিয়ে দিতে দেখা যায় সাহসী বন দফতরের ওই অফিসারকে। স্থানীয় এলাকা থেকে ওই বিষধর সাপকে সরিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেন বন দফতরের কর্মীরা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর রোশনির ভূয়ষী প্রশংসা করেন নেটিজেনরা।
দেখুন রোশনি কীভাবে কিং কোবরাটিকে সরান...
Forest Beat Officer Roshni of Paruthipalli Range did not flinch even after seeing this 18-foot long #KingCobra!
It was was caught by her from the residential area of Anchumaruthumoot, Peppara, Thiruvananthapuram, #Kerala, after locals bathing in the stream spotted it today. pic.twitter.com/37IdVsw3mx
— Rajan Medhekar (@Rajan_Medhekar) July 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

