Jagdeep Dhankhar Admitted To AIIMS: মাঝরাতে বুকে প্রচণ্ড যন্ত্রণা, দিল্লি এইমসে ভর্তি জগদীপ ধনখড়

চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।

Jagdeep Dhankhar Admitted To AIIMS: মাঝরাতে বুকে প্রচণ্ড যন্ত্রণা, দিল্লি এইমসে ভর্তি জগদীপ ধনখড়
Jagdeep Dhankhar (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস(AIIMS) হাসপাতালে(Hospital) ভর্তি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Vice President Jagdeep Dhankhar)। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার মধ্য রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। পরে রাত ২টো নাগাদ তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা সিসিইউ-তে। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার অবজ়ারভেশনেও রয়েছেন উপ-রাষ্ট্রপতি। সূত্রের খবর, সূত্রের খবর, এইএমস-এর কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: রাজীব নারাঙ্গের তত্ত্বাবধানে চিকিৎসাধীন জগদীপ ধনখড়। ইতিমধ্যেই নানাবিধ শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। মেডিক্যাল টেস্টের রিপোর্টগুলি এলে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

মাঝরাতে বুকে ব্যথা, দিল্লি এইমসে ভর্তি জগদীপ ধনখড়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 09, 2025 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).