Uttarkashi Tunnel Collapse: সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিকের নিরাপত্তার জন্য বিশেষ পূজা উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে( দেখুন ভিডিও )

৫টি বিকল্প পথে আটকে পড়া বাংলার ৩ শ্রমিক-সহ ৪১জন উদ্ধারের চেষ্টা চলছে গত এক সপ্তাহ ধরে। সিল্কিয়ারা ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে ড্রিলিং করে পাহাড়ের দু’পাশ এবং ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা চলছে।

Uttarkashi Tunnel Collapse: সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিকের নিরাপত্তার জন্য বিশেষ পূজা উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে( দেখুন ভিডিও )
Mahakaleshwar temple Special Prayer Photo Credit: Twitter@ANI

উত্তরকাশীতে টানেল বিপর্যয়ের আজ ১২ দিন। তবে গতকাল থেকে উদ্ধারকার্যে আরও কিছুটা এগোলেন উদ্ধারকারীরা । ৬০ মিটারের মধ্যে ৪৫ মিটার এগিয়ে গেছেন তারা। ৫টি বিকল্প পথে আটকে পড়া বাংলার ৩ শ্রমিক-সহ ৪১জন উদ্ধারের চেষ্টা চলছে গত এক সপ্তাহ ধরে। সিল্কিয়ারা ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে ড্রিলিং করে পাহাড়ের দু’পাশ এবং ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই সপ্তাহের শুরুতেই পাইপের মাধ্যমে ওয়াকিটকি পাঠিয়ে আটকে পড়াদের সঙ্গে কথা হয়েছে উদ্ধারকারীদের। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি তাঁদের উদ্ধার করা যাবে।

আজ উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিকের নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করেছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 24, 2023 08:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).