Uttarkashi Tunnel Collapse: টানেল দুর্ঘটনার ৯ দিন পর প্রকাশ্যে শ্রমিকদের ভিডিও, ৪১জনের সঙ্গে কথা বলার চেষ্টায় উদ্ধারকারীরা (দেখুন ভিডিও)

ভেতরে আটকে পড়া শ্রমিকদের কী অবস্থা? সেই উত্তরের আশায় এতদিন উদ্ধারকর্মীরা ওয়াকিটকির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আজ এই প্রথম বার তাঁদের সঙ্গে ভিডিও সংযোগ করা সম্ভব হল।

Uttarkashi Tunnel Collapse: টানেল দুর্ঘটনার ৯ দিন পর প্রকাশ্যে শ্রমিকদের ভিডিও, ৪১জনের সঙ্গে কথা বলার চেষ্টায় উদ্ধারকারীরা (দেখুন ভিডিও)
Video from Silkyara tunnel Photo Credit: Twitter@ANI

উত্তরকাশীতে সিল্কিয়ারা টানেলে দুর্ঘটনার ৯ দিন পরে প্রথমবারের মতো ভিতরে আটকে থাকা শ্রমিকদের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে ভেতরে আটকে পড়া শ্রমিকরা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু চারদিকে ধ্বংসস্তূপের কারণে তারা কোথাও যেতে পারছে না। গত ১২ নভেম্বর দিওয়ালির দিন  দুর্ঘটনার পর থেকেই ভিতরে আটকে পড়া ৪১জন শ্রমিককে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ভেতরে আটকে পড়া শ্রমিকদের কী অবস্থা? সেই উত্তরের আশায় এতদিন উদ্ধারকর্মীরা ওয়াকিটকির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আজ এই প্রথম বার তাঁদের সঙ্গে ভিডিও সংযোগ করা সম্ভব হল। দেখুন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 21, 2023 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).