MLA Fund: বিধায়ক তহবিলে বাড়ল বিপুল বরাদ্দ, এবার থেকে ৫ কোটি খরচ করতে পারবেন বিধায়করা
বিধায়কদের তাঁদের এলাকায় উন্নয়ন করার আরও সুযোগ দিল রাজ্য সরকার। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বিধায়ক তহবিল (MLA Fund)-এর টাকা বাড়ানো হল।
বিধায়কদের তাঁদের এলাকায় উন্নয়ন করার আরও সুযোগ দিল রাজ্য সরকার। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বিধায়ক তহবিল (MLA Fund)-এর টাকা বাড়ানো হল। এবার থেকে উত্তরাখণ্ডের বিধায়করা 'এমএল ফান্ড'-এ পাবেন ৫ কোটি টাকা। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিধায়করা যাতে আরো বেশী করে উন্নয়ন করার সুযোগ পান তাই তহবিল বাড়ানো হলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
রাজ্যের মন্দিরগুলির সৌন্দর্যায়নের জন্য ২৫ লক্ষের পরিবর্তে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হল। মহিলা মঙ্গল দল প্রকল্পের অর্থ বরাদ্দ ২৫ লক্ষ টাকা বাড়িয়ে ৪০ লক্ষ করা হল।
দেখুন টুইট
Uttarakhand | MLA fund increased in the cabinet meeting; MLAs to now get Rs 5 crores.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 13, 2023 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

