Uttar Pradesh Pollution: দিল্লির পাশাপাশি দূষণ ছড়াচ্ছে পড়শি রাজ্যগুলোতেও, মঙ্গলে আলিগড় প্রায় অদৃশ্য
দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবেও মাত্রা ছাড়াচ্ছে দূষণ। মঙ্গলবার দূষণ এবং কুয়াশার কারণে উত্তরপ্রদেশের আলিগড়ে দৃশ্যমানতা একেবারেই 'নেই' এর সমান।
Uttar Pradesh Pollution: জাতীয় রাজধানী দিল্লির বাতাসে বইছে বিষ। দূষণের মাত্রা এত বেশি যে আকাশ অদৃশ্য। বাতাসের গুণগত মানের অবনতি ঘটছে দিনে দিনে। মঙ্গলবার দিল্লির একাধিক জায়গায় AQI ৫০০ ছুঁয়ে ফেলেছে। দূষণের কারণে আকাশের দৃশ্যমানতা না থাকায় গত কয়েকদিনে দিল্লিগামী বহু বিমানের পথ অন্যত্র ঘোরান হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবেও মাত্রা ছাড়াচ্ছে দূষণ। মঙ্গলবার দূষণ এবং কুয়াশার কারণে উত্তরপ্রদেশের আলিগড়ে দৃশ্যমানতা একেবারেই 'নেই' এর সমান। বেলা গড়ালেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। দূষণের এমন লাগামছাড়া চিত্র দেখে পড়ুয়াদের স্কুলে গিয়ে পড়াশোনা উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। পরিবর্তে দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত স্কুলগুলোকে সকল ক্লাসের পড়ুয়াদের (দ্বাদশ পর্যন্ত) জন্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছে।
দূষণ আর কুয়াশায় ঢেকেছে আলিগড়, দৃশ্যমানতা নেই বললেই চলে...
#WATCH | Uttar Pradesh: Visibility was severely affected in Aligarh earlier today, due to air pollution as well as fog. pic.twitter.com/JRzptyLcri
— ANI (@ANI) November 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 19, 2024 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

