Uttar Pradesh: হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন ফাটল রোগীর মোবাইল, পকেটের মধ্যেই বিস্ফোরণ, সাংঘাতিক কাণ্ড

জরুরি বিভাগে চলছিল যুবকের চিকিৎসা। এমন সময়ে রোগীর পকেট থেকে ধোঁয়া বের হতে দেখেন চিকিৎসক এবং নার্সরা। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

Uttar Pradesh: হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন ফাটল রোগীর মোবাইল, পকেটের মধ্যেই বিস্ফোরণ, সাংঘাতিক কাণ্ড
Mobile Explodes Inside Pocket in Uttar Pradesh (Photo Credits: X)

হাসপাতালের জরুরি ওয়ার্ডে রোগীর চিকিৎসা চলাকালীন পকেটে থাকা মোবাইল ফোনে হঠাৎ বিস্ফোরণ। সাংঘাতিক কাণ্ড উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলায় কোতোয়ালি নগর এলাকার জেলা হাসপাতালে। জানা যাচ্ছে, শনিবার উজ্জ্বল নগরের বাসিন্দা অবিনাশ পাল বাইক দুর্ঘটনার কবলে পড়েন। একটি গাড়ি ধাক্কা দেয় তাঁর বাইকে। স্থানীয় লোকজন আহত অবনিশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে চলছিল যুবকের চিকিৎসা। এমন সময়ে রোগীর পকেট থেকে ধোঁয়া বের হতে দেখেন চিকিৎসক এবং নার্সরা। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। পকেটে থাকা মোবাইলটি ফেটে বিস্ফোরণ ঘটে। জরুরি ওয়ার্ডের মধ্যে আগুন লেগে যায়। এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আগুন নেভাতে তৎপর হয়।

হাসপাতালের জরুরি ওয়ার্ডে রোগীর পকেটে মোবাইল বিস্ফোরণঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 07, 2025 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).