Uttar Pradesh: বেঙ্গালুরুর অতুল সুভাষের স্মৃতি ফিরল উত্তরপ্রদেশে, স্ত্রী এবং শ্বশুরবাড়ির হয়রানির জেরে আত্মঘাতী ব্যক্তি
মৃতের ভাই মনীশ কুমার পুলিশকে জানিয়েছেন, গত আট মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি লেগে ছিল। দম্পতির দুই মেয়ে রয়েছে, কিট্টু এবং ইনায়া।
বেঙ্গালুরুর অতুল সুভাষের মত ঘটনা এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে। গত বুধবার, ১২ ফেব্রুয়ারি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন বছর ৩৯-এর এক ব্যক্তি। তবে আত্মহত্যার আগে ওই ব্যক্তি একটি ভিডিয়ো রেকর্ড করেন। সেখানে তিনি জানান, স্ত্রী এবং শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের জেরে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সন্দীপ কুমার। পেশায় তিনি স্কুল ভ্যান চালক ছিলেন। মৃতের ভাই মনীশ কুমার পুলিশকে জানিয়েছেন, গত আট মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি লেগে ছিল। দম্পতির দুই মেয়ে রয়েছে, কিট্টু এবং ইনায়া। মোরাদাবাদের সন্দীপের আত্মহত্যার ঘটনা বেঙ্গালুরুর অতুল সুভাষের স্মৃতি ফিরিয়ে এনেছে।
বেঙ্গালুরুর অতুল সুভাষের স্মৃতি ফিরল উত্তরপ্রদেশেঃ
#UttarPradesh: In #Moradabad, a young man committed suicide after being fed up with his wife and in-laws
Made a video before the incident pic.twitter.com/f2nkjCGsfL
— Siraj Noorani (@sirajnoorani) February 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

