উত্তরপ্রদেশ, ২৯ শে নভেম্বরঃ  সোমবার  (২৮ শে নভেম্বর) সকালে হঠাৎই এক  ২৫ ফুটের বড় গর্তের সৃষ্টি হয়  উত্তরপ্রদেশের ( Uttar Pradesh) লখনউ-এর (Lucknow) বিকাশ নগরের (Vikas Nagar) একটি  রাস্তার মাঝে।

ব্যস্ত রাজধানীতে হঠাৎ সৃষ্ট গর্তের জন্য তৈরী হয় বিরাট  যানজটের। ঘটনাস্থলে পুলিশ এসে যান চলাচলের জন্য  রাস্তা বন্ধ করে দেন। পাবলিক  ওর্য়াকস  ডিপার্ট্মেন্ট  (PWD) এর আধিকারিক  সন্দীপ কুমার   জানান যে, " এই রাস্তার মাঝখান থেকে জল নিগমের  নর্দমা লাইনের ট্রাঙ্ক লাইন চলে গেছে। ট্রাঙ্ক লাইনের পাইপ বা জয়েণ্ট ভেঙে যাওয়ার কারণে রাস্তায় নিচের মাটি ভেসে গেছে, তাই এই গর্তের সৃষ্টি হয়েছে। এবং তিনি আরো বলেন যাত্রীদের নিরাপত্তার জন্য  গর্তের চারিদিকে ব্যরিকেড করা হয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)