Uttar Pradesh: ফের যোগীরাজ্যে ধর্ষণকাণ্ড, নির্যাতিতার পরিবারের গনধর্ষণের দাবিতে মোড় ঘুরলো তদন্তের

একদিকে বাংলায় জুনিয়র চিকিৎসকের ঘটনায় যখন বিজেপি তোলপাড় করে দিচ্ছে, তখন অন্যদিকে উত্তরপ্রদেশে গনধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য পুলিশ।

Uttar Pradesh: ফের যোগীরাজ্যে ধর্ষণকাণ্ড, নির্যাতিতার পরিবারের গনধর্ষণের দাবিতে মোড় ঘুরলো তদন্তের
Representational Image (Photo Credit: X)

অভিযোগ, গাজিয়াবাদ (Ghaziabad) এলাকায় দিনকয়েক আগে এক মহিলার পরিবার ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিল। সেই সময়ে তাঁরা গনধর্ষণের অভিযোগ করলেও পুলিশের তরফ থেকে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেই তদন্ত করছিল। কিন্তু পরিবার আবারও গনধর্ষণের অভিযোগ জানায়। পরিবারের দাবি, তাঁর মেয়েকে একজনের বেশি ব্যক্তি ধর্ষণ করেছে। ইতিমধ্যেই মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আর তাতেই সন্দেহ আরও গভীর হয় পরিবারে। তারপরেই এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 29, 2024 10:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).