UP Viral Video: পেট্রোল পাম্পে ২০০০টাকার নোট নিতে অস্বীকার, স্কুটিতে ভরে দেওয়া তেল ফিরিয়ে নিল পাম্প (দেখুন ভিডিও)

কেন্দ্রীয় সরকারের ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে আসতেই বিভিন্ন ঘটনা সামনে আসছে। রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করার পরেও ২০০০টাকার নোট ব্যবহার করা জনগণের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে।

UP Viral Video: পেট্রোল পাম্পে ২০০০টাকার নোট নিতে অস্বীকার, স্কুটিতে ভরে দেওয়া তেল ফিরিয়ে নিল পাম্প (দেখুন ভিডিও)
Petrol Pump Viral in UP Photo Credit: Twitter@NigarNawab

কেন্দ্রীয় সরকারের ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে আসতেই বিভিন্ন ঘটনা সামনে আসছে। রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করার পরেও ২০০০টাকার নোট ব্যবহার করা  জনগণের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে। উত্তরপ্রদেশের জালাউনে এরকমই ২০০০ টাকার একটি ঘটনা সামনে এসেছে। স্থানীয় একটি  পেট্রোল পাম্পে এক যুবক তার স্কুটিতে তেল ভরতে আসেন। যুবকটিও তার স্কুটিতে তেল ভর্তি করে।কিন্তু যখনই সেই তেলের টাকা দিতে ওই যুবক পকেট থেকে দুহাজারের একটা গোলাপি নোট বের করে তখনই ক্ষুব্ধ  হয় পেট্রোল পাম্পের কর্মীরা। তারা বলে, আপনার কাছে দুই হাজার টাকার নোট আছে তা আগে বলেননি কেন? এরপর স্কুটি থেকে পাইপ বসিয়ে তেল বের করে আনেন পেট্রোল পাম্পের কর্মচারীরা। তেল বের করে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের নজরে আসে। উত্তরপ্রদেশ পুলিশ স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্তের নির্দেশ দেয়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 23, 2023 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).