Uttar Pradesh: নাবালিকা শারীরিক হেনস্থা, অপমানে আত্মঘাতীর চেষ্টা নির্যাতিতার, পুলিশের এনকাউন্টারে জখম অভিযুক্ত
যোগীরাজ্যে দলিত নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়াতে। ঘটনার পর অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অষ্টম শ্রেণীর ওই ছাত্রী।
যোগীরাজ্যে দলিত নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়াতে। ঘটনার পর অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। জানা যাচ্ছে, ঘরে ঢুকে শরীরে আগুন লাগিয়ে দেয় সে। তবে পরিবারের তৎপরতায় আগুন নেভানো যায়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে ওই কিশোরীর। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এদিকে পরিবারের তরফ থেকে পুলিশে লিখিত অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। শনিবার অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। তাঁকে গ্রেফতার করতে গেলে পালানোর চেষ্টা করে। তখন পুলিশের তরফ থেকে গুলি ছোড়া হয়। এনকাউন্টারে পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি হয় অভিযুক্ত।
দেখুন পুলিশের বক্তব্য
Etawah, Uttar Pradesh: Police arrested a molestation accused within 24 hours after a Class VIII SC student, distressed by his harassment, attempted suicide. The girl suffered 80% burns and is in critical condition. The accused, who had threatened her family, was injured in an… pic.twitter.com/PdTaH9vh00
— IANS (@ians_india) June 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

