Mahakumbh Mela 2025: মহাকুম্ভে আগত প্রবীণ পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা যোগী সরকারের
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। চলবে শিবরাত্রির দিন পর্যন্ত।
নয়াদিল্লিঃ এবার মহাকুম্ভে(Mahakumbh Mela 2025) আগত প্রবীণ পুণ্যার্থীদের জন্য বিশেষ সুবিধা। মোট ২ হাজার প্রবীণ পুণ্যার্থীর জন্য বিশেষ অমৃত স্নানের(Amrit Snan) আয়োজন করতে চলেছে যোগী সরকার। সোমবার এমনটাই ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছে প্যান্ডেলের ব্যবস্থা করা হবে। প্রস্তুত থাকবে মেডিক্যাল টিম। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। চলবে শিবরাত্রির দিন পর্যন্ত। ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ যোগ। তাই দেশ-বিদেশ থেকে কোটি কোটি ভক্তরা এসে হাজির হচ্ছেন এই মেলায়।
মহাকুম্ভে আগত প্রবীণ পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে যোগী সরকার
PTI INFOGRAPHICS | UP govt to arrange Sangam Snan for 2,000 elderly by the end of Maha Kumbh
READ: https://t.co/HypVH1XDmC pic.twitter.com/Yl3gMOmT3I
— Press Trust of India (@PTI_News) February 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

