UP Board of Madarsa Education Act 2004: উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট,২০০৪ সম্পূর্ণ ভাবে অসাংবিধানিক, বলল এলাহাবাদ আদালত
এলাহাবাদ আদালতের লখনউ শাখার বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি সুভাষ বিদ্যার্থীর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ অংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তির দায়ের করা একটি রিট পিটিশনে আইনটিকে আল্ট্রা ভাইস ঘোষণা করেছে।
এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট,২০০৪ কে "অসাংবিধানিক" এবং ধর্মনিরপেক্ষতার নীতির লঙ্ঘনকারী বলে ঘোষণা করেছে। এবং রাজ্য সরকারকে মাদ্রাসায় পাঠরত বর্তমান ছাত্রদের আনুষ্ঠানিক ভাবে সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিতে বলেছে। এলাহাবাদ আদালতের লখনউ শাখার বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি সুভাষ বিদ্যার্থীর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ অংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তির দায়ের করা একটি রিট পিটিশনে আইনটিকে আল্ট্রা ভাইস ঘোষণা করেছে।রাঠোর উত্তর প্রদেশ মাদার্সা বোর্ডের সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং সেইসঙ্গে সংখ্যালঘু কল্যাণ বিভাগ দ্বারা মাদ্রাসার পরিচালনার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
The Lucknow bench of the Allahabad High Court has declared the 'UP Board of Madarsa Education Act 2004' as unconstitutional, saying that it violates the principles of secularism.
— ANI (@ANI) March 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 03:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

