Union Budget 2024-25: মোদীর উন্নত ভারতের 'রোড ম্যাপ' তৈরি করল এই বাজেট, প্রশংসায় শাহ

Union Budget 2024-25: মোদীর উন্নত ভারতের 'রোড ম্যাপ' তৈরি করল এই বাজেট, প্রশংসায় শাহ
Amit Shah, PM Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এটাই কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের শেষ বাজেট (Budget)। চব্বিশের লোকসভা নির্বাচনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বলে জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। বৃহস্পতিবার অন্তবর্তী বাজেট পেশের পর তার ভূয়ষী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেট পেশের পর ট্যুইট করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে যে উন্নত ভারত গঠিত হবে, এই বাজেটের মাধ্যমে তার রাস্তা প্রস্তুত করে দেওয়া হল। উন্নত ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লক্ষ্য রয়েছে, তারই 'রোড ম্যাপ' তৈরি হল বলে মত প্রকাশ করেন অমিত শাহ।

আরও পড়ুন:  Union Budget 2024-25: ভাড়া বাড়িতে থাকেন? নিজের আস্তানা তৈরিতে সাহায্য করবে মোদী সরকার, ঘোষণা অর্থমন্ত্রীর

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 01, 2024 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).