Uttarakhand: চামোলিতে তীর্থযাত্রীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতি হামলা, গ্রেফতার ২ অভিযুক্ত
উত্তরাখণ্ডের চামোলিতে দুষ্কৃতি তাণ্ডব। হেমকুণ্ড শাহিবে যাওয়ার পথে তীর্থযাত্রীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালাল দুই যুবক।
উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলিতে দুষ্কৃতি তাণ্ডব। হেমকুণ্ড শাহিবে যাওয়ার পথে তীর্থযাত্রীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালাল দুই যুবক। আহত হয়েছেন জগদীপ সিং এবং বলবন্ত সিং নামে দুই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লিখিত অভিযোগ দায়েরের পর শুরু হয় তল্লাশি অভিযান। আর তারপরেই জঙ্গ সিং এবং গুরপ্রীত সিং নামে দুই স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। হামলাকারী দুজনেই ঘাঙ্গারিয়া এলাকার বাসিন্দা। যদিও তাঁরা এই হামলা করল কেন, এবং এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দেখুন পুলিশের বক্তব্য
Chamoli, Uttarakhand: Police swiftly arrested two accused involved in separate sharp weapon attacks on devotees at Shri Hemkund Sahib. FIRs were filed against Janga Singh and Gurpreet Singh following complaints by Balwant Singh and Jagdeep Singh. Both incidents occurred in the… pic.twitter.com/yj8AuG651Q
— IANS (@ians_india) June 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

