বুধবার উলটো রথে ত্রিপুরায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ত্রিপুরার উনকোটি জেলায় উল্টো রথ নিয়ে ফেরার সময়ই বিদ্যুতের হাইভোল্টেজ ওভারহেড তারের সংস্পর্শে আসে রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় রথে। সেই মর্মান্তিক দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, মৃতরা পড়ে রয়েছেন রথের সামনে। শরীরে তাঁদের তখনও আগুনের শিখা। ভয়ানক সেই দৃশ্যে কার্যত শোকের ছায়া এলাকায়।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই ৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন ১৫-১৬ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে গোটা রথটি তৈরি হয়েছিল লোহা দিয়ে তাই ওভারহেড তারের সংস্পর্শে আসতেই লোহার রথ হওয়ায়, মুহূর্তের মধ্যে গোটা রথটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
দেখুন সেই ঘটনার ভিডিও-
VIDEO | Six dead, 15 injured as chariot comes in contact with high tension wires during Rath Yatra in Tripura. pic.twitter.com/1fOYYL2yO1
— Press Trust of India (@PTI_News) June 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)