Triple Talaq Case: আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্ত্রীকে ফোনে 'তালাক' দিল স্বামী, অভিযোগ দায়ের বিহারের রোহতাসে
সম্প্রতি বিহারের রোহতাস জেলার এক মহিলা অভিযোগ করেছেন যে তাঁর স্বামী তাকে ফোনে 'তিন তালাক' দিয়ে বিচ্ছেদ এর দাবি করেছেন। ভারতীয় আইন অনুসারে যা আইনবিরোধী।
তালাক তালাক তালাক- এই তিনটি শব্দ ব্যবহার করেই মুসলিম পুরুষরা বিবাহ বিচ্ছেদ করে তার স্ত্রীকে পরিত্যাগ করতে পারতেন। কিন্তু বর্তমানে ভারতে ২০১৯ সালে তিন তালাক আইন পাশ হয়। যার ফলে তাৎক্ষনিক ভাবে তালাক দিয়ে স্ত্রী এর সঙ্গে বিচ্ছেদ শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আইন পাশ হলেও এখনো এই ঘটনার সম্মুখীন হচ্ছেন মহিলারা। সম্প্রতি বিহারের রোহতাস জেলার এক মহিলা অভিযোগ করেছেন যে তাঁর স্বামী তাকে ফোনে 'তিন তালাক' দিয়ে বিচ্ছেদ এর দাবি করেছেন। ভারতীয় আইন অনুসারে যা আইনবিরোধী। তাই নির্যাতিতা তরন্নুম এই বিষয়ে বিচার চেয়ে রোহতাসের মহিলা থানায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
A woman in #Bihar's Rohtas district alleged that she was given 'triple talaq' by her husband over phone.
The victim, Tarannum, lodged a complaint in women police station in Rohtas seeking justice in this matter. pic.twitter.com/Ms8YxFtetD
— IANS (@ians_india) November 24, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

