Voter Adhikar Yatra 2025: বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় যোগ দিচ্ছে তৃণমূল, তেজস্বীদের সঙ্গে থাকছেন ইউসুফ পাঠান

বার রাহুল-তেজস্বীর ভোট অধিকার যাত্রায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। আগামী বছর বাংলায় বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে শুরু করে নানা বিষয়ে গরমিল করতে পারে বিজেপি, এমন আশঙ্কা করছে তৃণমূল।

Voter Adhikar Yatra 2025: বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় যোগ দিচ্ছে তৃণমূল, তেজস্বীদের সঙ্গে থাকছেন ইউসুফ পাঠান
Yusuf Pathan (Photo Credit: ANI/Twitter)

Voter Adhikar Yatra 2025:দেশে নির্বাচনী ব্যবস্থায় বড় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বিহারে ভোটাধিকার যাত্রায় পথে নেমেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিহারে বিধানসভা ভোটের (Bihar Assembly Elections 2025) মুখে আরজেডি নেতা তেজস্বী যাদব ((Tejashwi Yadav)কে নিয়ে 'ভোট অধিকার যাত্রা'-য় বিহারের গ্রামগঞ্জ চষছেন। এবার রাহুল-তেজস্বীর ভোট অধিকার যাত্রায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। আগামী বছর বাংলায় বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে শুরু করে নানা বিষয়ে গরমিল করতে পারে বিজেপি, এমন আশঙ্কা করছে তৃণমূল। আর তাই রাহুল-তেজস্বীর ভোটাধিকার যাত্রায় প্রতিনিধি হিসাবে বহরমপুরের ক্রিকেটার সাংসদ ইউসুফ পাঠান ও উত্তপ্রদেশে দলের নেতা ললিতেশ পাতি ত্রিপাঠিকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পটনায় রাহুল-তেজস্বীর ভোটাধিকার যাত্রায় তৃণমূলের প্রতিনিধি হিসাবে হাজির থাকবেন ইউসুফ ও ললিতেশ। গত 17 অগাস্ট থকে বিহারের সাসারাম থেকে ভোটাধিকার যাত্রা শুরু করেছিলেন রাহুল। আর এই যাত্রার শেষ হবে সোমবার, পটনায় পয়লা সেপ্টেম্বর। শেষদিনেই হাজির থাকবেন ইউসুফ পাঠানরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 30, 2025 07:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).