Earthquake In Gujarat: বছর শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট
শুধু তাই নয় ডিসেম্বরের শুরুতেও ভূমিকম্পের ঘটনা ঘটে গুজরাটে।
নয়াদিল্লিঃ বছরের প্রথম দিন ভূমিকম্পে (Earthquake)কাঁপল গুজরাট(Gujarat)। এ দিন সকাল ১০.২৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাটের কচ্ছ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২ ম্যাগনিটিউড। কম্পনের তীব্রতা গুরুতর না হওয়ায় সেভাবে হতাহতের কোনও খবর মেলেনি। প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বরই ভূমিকম্প হানা দেয় গুজরাটের কচ্ছে। সে বার কম্পনের মাত্রা ছিল ৩.৭ ম্যাগনিটিউড। শুধু তাই নয় ডিসেম্বরের শুরুতেও ভূমিকম্পের ঘটনা ঘটে গুজরাটে। এই ঘন ঘন ভূমিকম্পের ঘটনা গুজরাটবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বছর শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট
Earthquake in Gujarat: Mild Tremor of 3.2 Magnitude on Richter Scale Felt in Kutch; No Casualty Reportedhttps://t.co/nPqivFVmqO#Earthquake #Gujarat #Tremor #Kutch
— LatestLY (@latestly) January 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

