Nitin Gadkari On Toll Exemption: ভাল রাস্তা ব্যবহার করলে অর্থ খরচ করতেই হবে, সাফ কথা পরিবহনমন্ত্রী নীতীন গডকরির

ভারতে সড়ক পরিবহণে কার্যত বিপ্লব আনছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি ( Nitin Gadkari)। অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে শুরু হওয়া ভারতে সড়ক পরিবহণ, জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের ধারা গডকরি জমানায় নতুন গতি পেয়েছে।

Nitin Gadkari On Toll Exemption: ভাল রাস্তা ব্যবহার করলে অর্থ খরচ করতেই হবে, সাফ কথা পরিবহনমন্ত্রী নীতীন গডকরির
Union Minister Nitin Gadkari

ভারতে সড়ক পরিবহণে কার্যত বিপ্লব আনছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি ( Nitin Gadkari)। অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে শুরু হওয়া ভারতে সড়ক পরিবহণ, জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের ধারা গডকরি জমানায় নতুন গতি পেয়েছে। কিন্তু জাতীয় সড়কে টোলের বহর নিয়ে অনেক অভিযোগ আছে। জাতীয় সড়কে টোলে ছাড়ের বিষয়ে কেন্দ্রীয় জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গডকরিকে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি সাফ জবাব দেন।

মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য গডকরি সাফ জানান, "একটা কথা পরিষ্কার জেনে রাখুন, ভাল রাস্তা ব্যবহার করতে হলে সবাইকে অর্থ খরচ করতেই হবে। টোল দিতেই হবে। তা তিনি সাংবাদিক হোন, বা মহিলা। কেউ টোল দেওয়া থেকে আলাদা ছাড় পাবেন না। আমি বিনা খরচে কথাটাই বিশ্বাস করি না। টোল ব্যবস্থা উন্নত হলে, দেশে সড়ক পরিবহণ আরও উন্নত হবে।"

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).