Lucknow Building Collapse: যোগী রাজ্যের রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, হত ৪, জখম ১৩

উত্তরপ্রদেশের লখনৌয়ে মর্মান্তিক দুর্ঘটনা। যোগী আদিত্যনাথের রাজ্যের রাজধানী শহরে তিন তলা বাড়ি একেবারে তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।

Lucknow Building Collapse: যোগী রাজ্যের রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, হত ৪, জখম ১৩
Three Story Building Collapses in Lucknow's Transport Nagar Area. (Photo Credits: X@ANI)

উত্তরপ্রদেশের লখনৌয়ে মর্মান্তিক দুর্ঘটনা। যোগী আদিত্যনাথের রাজ্যের রাজধানী শহরে তিন তলা বাড়ি একেবারে তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আজ, শনিবার বিকেল পাঁচটা নাগাদ লখনৌয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় হওয়া এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৩ জন। কী করে হারমিলাপ বিল্ডিং নামে পরিচিত বাড়িটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। এই বাড়িটিতে ওষুধের গুদামে হিসেবে ব্যাবহার করা হত।

উদ্ধারকাজে নেমেছে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্ধারকাজ পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে খবর। এলাকার সাংসদ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লখনৌ বাড়ি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

ইউপি-র রাজধানী লখনৌয়ে হুড়মুড়িয়ে ভাঙল তিন তলা বাড়ি

দেখুন বাড়ি ভেঙে পড়া নিয়ে কী বলছেন প্রশাসন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 07, 2024 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).