Basavaraj Bommai: কর্ণাটকে বিজেপির হার মোদীর নয়, দায় স্বীকার করে বললেন বাসবরাজ বোম্মাই

কর্ণাটকে ধরাশায়ী বিজেপি। কংগ্রেস যেখানে দক্ষিণের এই রাজ্যে ১৩৬টি বিধানসভা আসনে জয়ী হয়েছে, সেখানে বিজেপি পেয়েছে মাত্র ৬৬টি আসন।

Basavaraj Bommai: কর্ণাটকে বিজেপির হার মোদীর নয়, দায় স্বীকার করে বললেন বাসবরাজ বোম্মাই
Basavaraj Bommai

কর্ণাটকে ধরাশায়ী বিজেপি। কংগ্রেস যেখানে দক্ষিণের এই রাজ্যে ১৩৬টি বিধানসভা আসনে জয়ী হয়েছে, সেখানে বিজেপি পেয়েছে মাত্র ৬৬টি আসন। এত বড় হারের পরেও কর্ণাটকের বিজেপি সভাপতি নালিন কাতেল পদত্যাগ করছেন না। এমন কথাই জানালেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই (Basavaraj Bommai)। তিনি বললেন, "আমরা বিনীতভাবে এই হার স্বীকার করছি। এই হার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়। উনি জাতীয় নেতা। কংগ্রেসের নেতৃত্ব সারা দেশে হারছে।"

সঙ্গে বাসবরাজ বোম্মাই বলছেন, "বেশ কয়েকজন বিধায়ক রাজ্য বিজেপির অফিসে হাজির ছিলেন। আমাদের রাজ্য সভাপতি নালিন কাতেল পদত্য়াগ করছেন না। ২০২৪ লোকসভা নির্বাচনে ভাল ফল করতে আমরা এখন থেকেই কাজ শুরু করছি। সবার আগে আমরা ফল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব।" কর্ণাটকে হারের দায় নিজের ঘাড়েই নিয়েছেন  বোম্মাই।

দেখুন টুইট

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 14, 2023 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).