CM Devendra Fadnavis Oath Ceremony: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফদনবিশের শপথে ভিড়ের সুযোগে গণচুরি, ১৩ জনের খোয়া গেল সাড়ে ১২ লক্ষ!
গত বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফদনবিশ। ভারতের সবচেয়ে ধনী রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে হাজার হাজার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দেশ, বিদেশের বহু ভিভিআইপি-রা।
গত বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফদনবিশ (Devendra Fadnavis)। ভারতের সবচেয়ে ধনী রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে হাজার হাজার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দেশ, বিদেশের বহু ভিভিআইপি-রা। কিন্তু মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানেই গণচুরির ঘটনা। শপথগ্রহণ অনুষ্ঠানে ভিড়ের সুযোগে সোনার গহনা, মোবাইল, নগদ টাকা সহ বেশ কিছু জিনিস খোয়া গেল।
মুম্বই পুলিশের কাছে এই বিষয়ে অন্তত ১৩ জন অভিযোগ দায়ের করেছেন। তাদের মধ্যে কেউ বলেছেন, দেবেন্দ্র ফদনবিশের শপথে গিয়ে তাদের আই ফোন চুরি গিয়েছে, কেউ কেউ বলছেন, সোনার আংটি, সোনার চেন, গহনা চুরি গিয়েছে। আবার অনেকে নগদ টাকা চুরি গিয়েছে। হিসেব করে দেখা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে এখনও পর্যন্ত ১২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের জিনিস ও নগদ খোয়া গিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন খবরটি
At least 13 persons reported losing their #gold chains, cash, and other valuables amounting to ₹12.4 lakh during the grand oath-taking ceremony of #DevendraFadnavis who was sworn in as the chief minister of #Maharashtra at Azad Maidan.
Read more: https://t.co/XnTwID2pc3 pic.twitter.com/FHUJ8n2ism
— Hindustan Times (@htTweets) December 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 08, 2024 08:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

