Ambedkar Statue Vijayawada: দুনিয়ার সবচেয়ে বড় আম্বেদকরের স্ট্যাচুর উদ্বোধন অন্ধ্রপ্রদেশে

আজ, অন্ধ্রপ্রদেশের বিজয়য়ওয়াড়ায় উদ্বোধন হতে চলেছে সংবিধানের জনক বি আর আম্বেদকরের দুনিয়ার সবচেয়ে বড় মূর্তি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগহনমোহন রেড্ডি মাটি থেকে ২০৬ ফুটের সুবিশাল আম্বেদকরের 'স্ট্যাচু অফ জাস্টিস' স্ট্যাচুর উদ্বোধন করবেন।

Ambedkar Statue Vijayawada: দুনিয়ার সবচেয়ে বড় আম্বেদকরের স্ট্যাচুর উদ্বোধন অন্ধ্রপ্রদেশে
206 ft BR Ambedkar Statue Photo Credit: Twitter@HiAmaravathi

আজ, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় উদ্বোধন হতে চলেছে সংবিধানের জনক বি আর আম্বেদকরের দুনিয়ার সবচেয়ে বড় মূর্তি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগহনমোহন রেড্ডি মাটি থেকে ২০৬ ফুটের সুবিশাল আম্বেদকরের 'স্ট্যাচু অফ জাস্টিস' স্ট্যাচুর উদ্বোধন করবেন। এতদিন আম্বেদকরের সবচেয়ে মূর্তি হিসেবে নজির ছিল তেলাঙ্গনায়। সেটি হল ১৭৫ ফুটের।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগহনমোহন রেড্ডি বলেন, বিজয়ওয়াড়ায় আম্বেদকরের মূর্তিটি শুধু রাজ্যের নয়, গোটা ভারতবাসীর জন্য। এই স্ট্যাচুটি তৈরি করতে ৪০৪ কোটি টাকার মত খরচ হয়েছে। ১৮.৮১ একর জমি জুড়ে তৈরি হয়েছে এই মূর্তিটি। 'স্ট্যাচু অফ জাস্টিস'তৈরি করতে ৪০০ টন ইস্পাত লেগেছে। মূর্তিটির পাশে বসানো হয়েছে সুবিশাল এলইডি স্ক্রিন। যে স্ক্রিনে আম্বেদকরের জীবনের ওপর নানা জিনিস, তথ্যচিত্র দেখানো হবে। ২ হাজার দর্শক মাঠে বসে দেখতে পারবেন সেটি।

দেখুন ভিডিয়োটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).