Uttarakhand Landslide: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ভয়াবহ ধস বদ্রীনাথ জাতীয় সড়কে, দেখুন ভিডিও
দীর্ঘ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। গঙ্গা, অলোকানন্দা সহ একাধিক নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। যার ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে একাধিক জেলায়।
এই অবস্থায় বুধবার দুপুরে আচমকাই চামোলি জেলার পাতাল গঙ্গা লাঙ্গসি টানেলের কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে (Badrinath National Highway) পাহাড় ভেঙে ধস নামল। যে কারণে স্তব্ধ যান চলাচল যদিও ধসের সময় ওই জায়গা দিয়ে গাড়ি চলাচল করছিল না। ফসে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে পরবর্তীকালে ধস সরানোর কাজ শুরু হলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হয়। বর্তমানে ওই রাস্তায় দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে।
#WATCH | Uttarakhand: The road has been blocked due to landslide from the hill near Patal Ganga Langsi tunnel on the Badrinath National Highway
(Video source - Chamoli Police, Uttarakhand) pic.twitter.com/XUZNw1ejyY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

