Maharashtra: মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার মূক মার্কিন মহিলা, হাসপাতালে ভর্তি করল স্থানীয় পুলিশ

রবিবার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার সোনুর্লি জঙ্গল থেকে উদ্ধার এক শীর্ণকায় মার্কিন মহিলা। জানা যাচ্ছে একটি গাছে শিঁকল দিয়ে বেধে রাখা হয়ছিল তাঁকে।

Maharashtra: মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার মূক মার্কিন মহিলা, হাসপাতালে ভর্তি করল স্থানীয় পুলিশ

স্থানীয় বাসিন্দা এদিন জঙ্গলে গিয়ে ওই মহিলাকে প্রথম দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখতে পায় অসুস্থ মহিলার জলে ভিজে পড়ে রয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ওরোস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গোয়ায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাকে বেশ অনেকদিন ধরেই শিকলবন্দি করে রাখা হয়ছিল তাই তাঁর শরীরের ওজন অনেকটাই কমে গিয়েছে। এমনকী ওই মহিলা আতঙ্কে রয়েছেন তবে তিনি যেহেতু মূক, তাই কিছু বলতে পারছেন না। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে মহিলা বিবাহিত এবং তাঁর স্বামীই এরকমভাবে রেখে পালিয়েছে। এবং সন্দেহভাজন ব্যক্তি তামিলনাড়ুর বাসিন্দা। বর্তমানে তাঁর খোঁজে তামিলনাড়ুতে একটি টিম পাঠিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 28, 2024 10:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).