Breaking News: জল্পনা সত্যি করে মিলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা, জানাল টাটা গ্রুপ
গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়ার নিলাম সম্পন্ন হয়েছিল। কেন্দ্রের হাত থেকে ১৮ হাজার কোটির বিনিময়ে টাটাদের হাতে উঠেছিল এয়ার ইন্ডিয়া
দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ( Air India) সঙ্গে জুড়ে যাচ্ছে ভিস্তারা ( Vistara)। জল্পনা আগেই ছিল এবার সেই খবরে শিলমোহর দিল টাটা গ্রুপ। জানা গেছে ২০২৪ এর মার্চ মাসে সম্পন্ন হবে এই প্রক্রিয়া। এয়ার ইন্ডিয়ার ( Air India) গরিষ্ঠ অংশের মালিকানা বর্তমানে টাটাদের হাতে। গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়ার নিলাম সম্পন্ন হয়েছিল। কেন্দ্রের হাত থেকে ১৮ হাজার কোটির বিনিময়ে টাটাদের হাতে উঠেছিল।ভিস্তারার গরিষ্ঠ অংশের শেয়ারও টাটাদের হাতেই। ভিস্তারার ৫১% শেয়ার টাটা গোষ্ঠীর ( Tata Group) হাতে। যার ফলে দেশের অ-সামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে ( Aviation Sector) এক নতুন সূচনা হতে চলেছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
Tata Group announces the consolidation of its airlines, Vistara and Air India by March 2024.
— ANI (@ANI) November 29, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 29, 2022 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

