Tamil Nadu Chief Minister MK Stalin Hospitalised: মর্নিং ওয়াকে গিয়ে হঠাৎ অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তড়িঘড়ি আনা হল হাসপাতাল
প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিদিনের মতোই সোমবার সকালেও হাঁটতে যান স্ট্যালিন। সূত্রের খবর, হাঁটার সময়ে আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। মাথা ঘোরা অনুভব হয় তাঁর।
MK Stalin Hospitalised: অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিদিনের মতোই সোমবার সকালেও হাঁটতে যান স্ট্যালিন। সূত্রের খবর, হাঁটার সময়ে আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। মাথা ঘোরা অনুভব হয় তাঁর। সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা এবং প্রাথমিক পর্যবেক্ষণের পর হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিয়মিত প্রাতঃভ্রমণের সময় হালকা মাথা ঘোরা অনুভব করেছিলেন। তাঁর সমস্ত উপসর্গ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে'।
অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ভর্তি হাসপাতালে
Chief Minister of Tamil Nadu, MK Stalin, had mild giddiness during his routine morning walking. He has been admitted to Apollo Hospitals, Chennai for evaluation of his symptoms and the necessary diagnostic tests are being done. pic.twitter.com/kps4fCDNQq
— ANI (@ANI) July 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

