Suicide: ঘুরতে নিয়ে যাননি মা, অভিমানে আত্মঘাতী ১০ বছরের কিশোরী
মায়ের উপর অভিমান করেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছে বলে অনুমান। ইতিমধ্যেই ময়নাতদন্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নয়াদিল্লিঃ মায়ের উপর অভিমান করে আত্মঘাতী (Suicide) পঞ্চম শ্রেণির ছাত্রী (Student)। ঘটনাটি ঘটেছে দানভ্রান্তি নগরে। জানা গিয়েছে, মায়ের কাছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভেদাঘাটে ঘুরতে নিয়ে যাওয়ার বায়না করেছিল ওই কিশোরী। তার মা সেই মুহূর্তে নিয়ে যেত পারবেন না তা জানান। আর তাতেই অভিমান করে দোতলার ঘরে গলায় পর্দা দিয়ে ফাঁস দেয় ওই কিশোরী। মা উপরের ঘরে গিয়ে দেখেন দরজায় ঝুলে রয়েছে মেয়ে। দানভ্রান্তি নগর থানার পুলিশ বিনাদ পাঠক জানিয়েছেন, মেয়েটির বয়স ১০। পঞ্চম শ্রেণিতে পড়ে সে। মায়ের উপর অভিমান করেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছে বলে অনুমান। ইতিমধ্যেই ময়নাতদন্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
10-year-old girl kills self after mother refuses to taker her to tourist spot#MadhyaPradesh https://t.co/D7ToQs0jAu
— IndiaToday (@IndiaToday) May 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2024 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

