Sri Lanka To Offer Visa-Free Travel: ভারত সহ ৩৯ টি দেশকে বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা, জানালেন বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ

গত ১৫ ডিসেম্বর বিজিতা হেরাথ রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের প্রতিনিধি দলের অংশ হিসাবে ভারত সফরে এসেছেন।এই সফর চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে। তিনি ১৫ থেকে ১৭ ডিসেম্বর তিন দিনের -রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন।

Sri Lanka To Offer Visa-Free Travel: ভারত সহ ৩৯ টি দেশকে বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা, জানালেন  বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ
Free visas to travel to Sri Lanka (Photo Credit: X@airnewsalerts)

জানুয়ারী ২০২৫ থেকে শ্রীলঙ্কায় ভ্রমণের জন্য বিনামূল্যে ভিসা দেওয়া হবে ভারতীয়দের, শুধু ভারতীয়রা নন এই সুবিধা পাবেন আরও ৩৯ টি দেশের নাগরিকরাও।  নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত একটি আলাপচারিতার সময় সফররত শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ এই ঘোষণা করেন। তিনি বলেন, আগামী জানুয়ারিতে একটি সংসদীয় গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে, যেখানে শ্রীলঙ্কা ভারতসহ ৩৯টি দেশকে বিনামূল্যে ভিসা দেবে। ভারতও শ্রীলঙ্কানদের একই সুবিধা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রীলঙ্কায় প্রতি বছর সবচেয়ে বেশি পর্যটক ভারত থেকে এসেছেন। সেই প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী তাঁর বক্তব্যে যোগ করেছেন যে ঐতিহাসিক বিবর্তন, অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সাংস্কৃতিক বন্ধনের ভিত্তি যার উপর দাঁড়িয়ে ভারত ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পাবে।  গত ১৫ ডিসেম্বর বিজিতা হেরাথ রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের প্রতিনিধি দলের অংশ হিসাবে ভারত সফরে এসেছেন।এই সফর চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে। তিনি ১৫ থেকে ১৭  ডিসেম্বর তিন দিনের -রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 18, 2024 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).