Sunita Williams Return on Earth: বুধে পৃথিবীতে পা সুনীতা উইলিয়ামসের, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর জন্মস্থান গুজরাটের ঝুলাসানে চলছে বিশেষ পুজো

ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ পৃথিবীতে পা রাখবেন সুনীতারা। ফ্লোরিডার উপকূলের কাছে অবতরণ করবে তাঁদের রকেট। সুনীতার সফল প্রত্যাবর্তনের জন্যে প্রার্থনা করছে পৃথিবীবাসী।

Sunita Williams Return on Earth: বুধে পৃথিবীতে পা সুনীতা উইলিয়ামসের, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর জন্মস্থান গুজরাটের ঝুলাসানে চলছে বিশেষ পুজো
Special Puja Performed at Jhulasan for Sunita Williams (Photo Credits: ANI)

দীর্ঘ ৯ মাস পর অবশেষ ঘরে ফেরার পালা। সুনীতার পথ চেয়ে পৃথিবী। আজ মঙ্গলবার, ১৮ মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী বুচ উইলমোর (Barry Wilmore)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ পৃথিবীতে পা রাখবেন সুনীতারা। ফ্লোরিডার উপকূলের কাছে অবতরণ করবে তাঁদের রকেট। সুনীতার সফল প্রত্যাবর্তনের জন্যে প্রার্থনা করছে পৃথিবীবাসী। নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের জন্যে প্রার্থনা চলছে গুজরাটের মেহসানায়। সেখানেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর জন্মস্থান। মেহসানায় ঝুলাসানের দোলা মাতা মন্দিরে সুনীতার নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।

সুনীতার জন্যে চলছে পুজোঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).