Smriti Irani Takes On Rahul Gandhi: কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ স্মৃতি ইরানির, লোকসভায় করলেন কড়া আক্রমণ (দেখুন ভিডিও)

Smriti Irani Takes On Rahul Gandhi: কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ স্মৃতি ইরানির, লোকসভায় করলেন কড়া আক্রমণ (দেখুন ভিডিও)
Smriti Irani on Rahul Gandhi Photo Credit: Youtube@ TV9 Bharatvarsh

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  নিশানা করে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছেন। রাহুল গান্ধী বিলিয়নেয়ার গৌতম আদানির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি প্রশ্নও করেছিলেন। এরপরেই লোকসভায় রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন স্মৃতি ইরানি। কংগ্রেসকে আক্রমণ করে স্মৃতি ইরানি বলেন, আমেঠিতে হাসপাতাল বানানোর বদলে বাংলো বানানো হয়েছে।স্মৃতি ইরানিও  আরো বলেছেন, ফুরসাতগঞ্জ নামে একটি বিমানবন্দর রয়েছে। জমি সরকারি হলেও সেখানে ছেলে মেয়ের নামে একটি হোস্টেল খুলেছে এক রাজনৈতিক পরিবার।

রাহুলকে কটাক্ষের সুরে তিনি বলেন লোকসভায় যে ভদ্রলোক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছেন তাঁকে জনগন আমেঠি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কারণ এই ভদ্রলোক শুধু ভিত্তিহীন অভিযোগ করেন।

দেখুন সেই ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 08:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).