Smooth Passage Created for Ambulance: রাজনাথ সিং এর রোড শো এর মাঝে অ্যাম্বুলেন্স, কর্মীদের তৎপরতায় পথ পেল সেই গাড়ি (দেখুন ভিডিও)

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনউ লোকসভা আসন থেকে মনোনয়নের আগে একটি গ্র্যান্ড রোড শো তে উপস্থিত ছিলেন। এ সময় রোড শো এর ভিড়ের মধ্যে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স।

Smooth Passage Created for Ambulance: রাজনাথ সিং এর রোড শো এর মাঝে অ্যাম্বুলেন্স, কর্মীদের তৎপরতায় পথ পেল সেই গাড়ি (দেখুন ভিডিও)
Ambulance on Road Show Photo credit: Twitter@ANI

দু দফার ভোটগ্রহণ শেষ, চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি।  নির্বাচনের মাঝে উত্তরপ্রদেশের একটি দৃশ্য আজ মানবতার এক অনন্য উদাহরণ উপস্থাপন করেছে। আজ (২৯ এপ্রিল,২০২৪ সোমবার) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনউ লোকসভা আসন থেকে মনোনয়নের আগে একটি গ্র্যান্ড রোড শো তে উপস্থিত ছিলেন। এ সময় রোড শো এর  ভিড়ের মধ্যে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। এরপর কর্মীদের তৎপরতায় অ্যাম্বুলেন্সটির সহজে যাতায়াতের জন্য মসৃণ রাস্তা তৈরি করা হয়।অ্যাম্বুলেন্সটি যখন রোড শো দিয়ে যাচ্ছিল, তখন অনেক বিজেপি কর্মীকে গাড়িটিকে সাহায্য করতেও দেখা গেছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সকে পথ দেওয়ার জন্য মাইকে ঘোষণাও দেওয়া হয়। এর একটি ভিডিওও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। দেখুন সেই ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).