Planetary Parade 2025: প্রজাতন্ত্র দিবসে মহাজাগতিক উপহার, এক সারিতে ৬ গ্রহের অবস্থান, কীভাবে দেখবেন এই বিরলতম দৃশ্য?
সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর দক্ষিণ-পশ্চিম আকাশে এই দৃশ্য যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞানীদের তরফে।
নয়াদিল্লিঃ প্রজাতন্ত্র দিবসে(Republic Day 2025) মহাজাগতিক উপহার। আজ, রাতের আকাশে এক সারিতে সাজবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস মোট ছয়টি গ্রহ। মহাজাগতিক এই সমন্বয় 'গ্রহপংক্তি' (Planetary Parade) নামে পরিচিত। খালি চোখেই দেখা যাবে এই বিরল দৃশ্য। নাসার মতে চার বা তার বেশি গ্রহের এমন মহাজাগতিক সংমিশ্রণ বিরলতম। এটি প্রতি বছর ঘটে না। সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর দক্ষিণ-পশ্চিম আকাশে এই দৃশ্য যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞানীদের তরফে। শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি খালি চোখেই দেখা যাবে, কিন্তু নেপচুন এবং ইউরেনাস দেখার জন্য একটি টেলিস্কোপের প্রয়োজন হবে বলে জানা গিয়েছে।
কীভাবে দেখবেন এই বিরলতম দৃশ্য?
Planet Parade 2025: Skywatchers Thrilled As 6 Planets Line Up in Night Sky in Rare Planetary Alignment (See Pics and Video) https://t.co/CULdC9SWuM#PlanetParade #PlanetParade2025 #Viral @POOetryman @PRIYAMWRITER @iShweta__ @mabend2
— LatestLY (@latestly) January 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

