Skill Development Scam Case: অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দুর্নীতিতে জামিন পেলেন চন্দ্রবাবু নাইডু (দেখুন টুইট)
৩০০ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কেস (APSSDC) এ গত ৯ সেপ্টেম্বর ভোরে তেলুগু দেশম পার্টির সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছিল নান্দিয়াল রেঞ্জের পুলিশ
অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নাইডুকে। সেই মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে জামিন দিয়েছে। গত ৩১ অক্টোবর চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছিল অন্ধ্র হাই কোর্টের তরফে। যা শেষ হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর। তবে তাঁর আগেই জামিন পেলেন নাইডু।
৩০০ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কেস (APSSDC) এ গত ৯ সেপ্টেম্বর ভোরে তেলুগু দেশম পার্টির সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছিল নান্দিয়াল রেঞ্জের পুলিশ।ফৌজদারি কার্যবিধির ধারা ৫০(১)(২)-এর অধীনে জারি করা নোটিশ অনুসারে, পুলিশ চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারার অধীনে মামলা করেছিল। তাছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর অধীনেও মামলা রুজু করা হয়।
Andhra Pradesh High Court GRANTS Bail to TDP Chief #ChandrababuNaidu in Skill development case pic.twitter.com/fvNSkhHsbX
— Live Law (@LiveLawIndia) November 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 20, 2023 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

