Shri Ram Temple Yatra: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে শ্রী রাম মন্দির যাত্রার সূচনা করলেন (দেখুন ভিডিও)

রেলওয়ে মন্ত্রক থেকে বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছে রামমমন্দির উদ্বোধনের পর থেকে। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে আস্থা স্পেশাল ট্রেন। আপাতত ১০০ দিনের জন্য ট্রেনগুলি চালানো হবে।

Shri Ram Temple Yatra: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে শ্রী রাম মন্দির যাত্রার সূচনা করলেন (দেখুন ভিডিও)
Ram Mandir Spcl Train from Uttarakhand Photo Credit: Twitter@ANINewsUP

গত ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। তারপর থেকেই প্রতিদিন হাজারে হাজারে ভক্ত রামলালার দর্শনে অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন। রেলওয়ে মন্ত্রক থেকে বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছে রামমমন্দির উদ্বোধনের পর থেকে। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে আস্থা স্পেশাল ট্রেন। আপাতত ১০০ দিনের জন্য ট্রেনগুলি চালানো হবে। হাওড়া-সহ বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। সাধারণ মানুষ যাতে অযোধ্যায় রাম মন্দির দর্শনে যেতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। এবার প্রতিবেশী রাজ্য উত্তরাখন্ড থেকে অযোধ্যায় যাওয়ার জন্য চালু করা হল সেই ট্রেন। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ হরিদ্বার স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করেন সেই ট্রেনের।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).