Shraddha Walkar Father Dies: মেয়ের খুনের বিচার এখনও অধরা, হৃদরোগ প্রাণ কাড়ল শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশের

আজ রবিবার ভোররাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনিতি হয় তাঁর। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রাণে বাঁচানো গেল না। চিকিৎসকেরা শ্রদ্ধার বাবা বিকাশকে মৃত বলে জানিয়ে দেন।

Shraddha Walkar Father Dies: মেয়ের খুনের বিচার এখনও অধরা, হৃদরোগ প্রাণ কাড়ল শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশের
Shraddha Walkar's Father Vikas Walkar Dies Due To Heart Attack (Photo Credits: X)

মেয়ের বিচার এখনও অধরা। দিল্লির মেহেরৌলি থানায় একটি স্টোর রুমে এখনও রাখা শ্রদ্ধার দেহাংশ। মেয়ের খুনির যোগ্য শাস্তির আশায় দিন গুনছিলেন বাবা-মা। শ্রদ্ধা ওয়াকারের দেহের শেষকৃত্যের জন্য তাঁর বাবা বিকাশ ওয়াকার অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার মাঝেই হৃদরোগ (Heart Attack) প্রাণ কাড়ল বিকাশের। দু বছর আগে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চেয়ে আদালতের মুখাপেক্ষী হয়ে বসে ছিলেন তিনি। অবসাদ আর অপেক্ষা কুড়ে কুড়ে খাচ্ছিল তাঁকে। আজ রবিবার ভোররাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনিতি হয় তাঁর। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রাণে বাঁচানো গেল না। চিকিৎসকেরা শ্রদ্ধার বাবা বিকাশকে মৃত বলে জানিয়ে দেন।

প্রয়াত শ্রদ্ধা ওয়াকারের বাবা...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).