Uttar Pradesh Shocking Video: মর্মান্তিক ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন; নাগরদোলায় আটকে গেল চুল, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার রক্তাক্ত কিশোরী

Uttar Pradesh Shocking Video: মর্মান্তিক ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন; নাগরদোলায় আটকে গেল চুল, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার রক্তাক্ত কিশোরী
Girl Hair Stuck (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১২ নভেম্বর: উৎসবের মরশুম সবে সবে শেষ হয়েছে। তবে তার রেশ কাটেনি এখনও পর্যন্ত। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে দীপাবলি (Diwali Fair) উপলক্ষ্যে যে মেলা চলছিল, সেখানে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মেলায় গিয়ে নাগরদোলায় চড়তে যায় বছর ১৩-র এক কিশোরী। নাগরদোলা যখন ঘুরতে শুরু করে, সেই সময় সেখানে বসে থাকা অবস্থায় ওই কিশোরীর চুল আটকে যায় একটি পাইপে। এমনভাবে ওই কিশোরীর চুল পাইপে আটকে যায়, সে সেখান থেকে নড়তেও পারছিল না। চলন্ত নাগরদোলা থেকে শুধু চিৎকার করছিল।

অবশেষে স্থানীয়দের সহযোগিতায় চলন্ত নাগরদোলা থামিয়ে কোনওক্রমে কিশোরীকে উদ্ধার করা হয়। তবে চুল কেটে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। নাগরদোলা থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে। ফলে তাকে লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নাগরদোলায় যেভাবে কিশোরীর চুল আটকে যায়, তারপর তাকে উদ্ধারের ভিডিয়ো দেখে চমকে উঠতে শুরু করেছেন বহু মানুষ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).