Shocking Video: প্রকাশ্যে 'বন্দুকবাজি', এক নাগাড়ে গুলি ছুঁড়তে শুরু করলেন মহিলা চিকিৎসক, দেখুন ভিডিয়ো
দীপাবলির (Diwali 2024) রাতে নিজের বন্দুক থেকে একের পর এক গুলি ছুঁড়তে শুরু করেন চিকিৎসক। বিনা কারণে নিজের বন্দুক থেকে হাওয়ায় গুলি ছুঁড়তে শুরু করেন ডক্টর আঁচল নামে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপুরের এক মহিলা চিকিৎসক (Doctor) । কী কারণে ওই মহিলা চিকিৎসক নিজের বন্দুক থেকে বার বার গুলি ছুঁড়তে শুরু করেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ডক্টর আঁচল নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দীপাবলির রাতের ওই গুলি ছোঁড়ার ভিডিয়ো শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যেখানে শব্দ দূষণ রোধ করতে শব্দবিহীন বাজি পোড়ানোর কথা বলা হচ্ছে দেশের একাধিক রাজ্যে, সেখানে একজন চিকিৎসক হয়ে আঁচল কীভাবে ওই কাজ করলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
দেখুন দীপাবলি রাতে ওই মহিলা চিকিৎসক কী করেন, তার ভিডিয়ো...
With the slogan of 'pollution free Diwali', Dr. Aanchal, a dentist from Rudrapur, Uttarakhand, has uploaded this video of celebratory firing on her Instagram account. pic.twitter.com/WlvSlH2NAv
— ShoneeKapoor (@ShoneeKapoor) November 6, 2024
আঁচল নামের ওই মহিলা চিকিৎসক নিজের সোশ্যাল হ্যান্ডেলে গুলি ছোঁড়ার ভিডিয়ো আপলোড করতেই পুলিশের নজরে আসে। আঁচলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ আঁচলের বিরুদ্ধে অবিযোগ দায়ের করতেই, ওই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
দেখুন কী বলা হচ্ছে পুলিশের তরফে...
रुद्रपुर की महिला डॉक्टर पर मुकदमा दर्ज
महिला डॉक्टर ने की थी हवाई फायरिंग #Uttrakhand #zeeupuk @shukladeepali15 pic.twitter.com/BErtY4mq36
— Zee Uttar Pradesh Uttarakhand (@ZEEUPUK) November 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

