Baby Placed In Garbage Bin Video: আপনার ছোট্ট সন্তানকে 'চাইল্ড কেয়ার সেন্টারে' রাখছেন না তো? দেখুন চরম নির্মমতা ছোট্ট প্রাণের সঙ্গে

Baby Placed In Garbage Bin Video: আপনার ছোট্ট সন্তানকে 'চাইল্ড কেয়ার সেন্টারে' রাখছেন না তো? দেখুন চরম নির্মমতা ছোট্ট প্রাণের সঙ্গে
Baby Placed In Bin Bag (Photo Credit: X/Screengrab)

এ যেন চরম নৃশংসতা। ছোট্ট এক শিশুকে প্লাস্টিকে ভরে তাকে নিয়ে খেলতে শুরু করল দুই কিশোরী। প্রথমে প্লাস্টিকে ভরা হয় ওই শিশুকে। এরপর একটি প্লাস্টিকের বালতিতে  ওই শিশুকে ভরে, তাকে নিয়ে ছোঁড়াছুড়ি করতে দেখা যায় ওই দুই কিশোরীকে। কর্মরত বাবা-মায়েরা তাঁদের সন্তানদের ওই সংস্থায় রেখে অফিস করেন। এমনকী মানসিক বা শারীরিকভাবে অক্ষম শিশুদেরও ওই সংস্থায় রাখা হয়। সেখানেই কীভাবে এক ছোট্ট শিশুর সঙ্গে ওই ধরনের ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তামিনাড়ুর (Tmail Nadu) থেনিতে (Theni) এমনই একটি ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যা দেখে টনক নড়ে শিশু সুরক্ষা কমিটির। ওই সংস্থায় যারা ছোট্ট শিশুর সঙ্গে ওই ধরনের ব্যবহার করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানানো হয় শিশু সুরক্ষা কমিটির তরফে।

দেখুন কী করা হল ছোট্ট শিশুর সঙ্গে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).