Electoral Bonds Scam: নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের

Electoral Bonds Scam: নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের
Supreme Court (Photo Credit: ANI)

আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (State Bank of India) নির্বাচনী বন্ড মামলায় (Electoral Bonds Scam) যাবতীয় তথ্য হফলনামা হিসাবে জমা দিতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হল এসবিআইয়ের চেয়ারম্যানকে। এর আগেও এই মামলার শুনানিতে স্টেট ব্যাঙ্ককে তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দিলেও বন্ডের সিরিয়াল নম্বর গোপন করা হয়েছিল। কিন্তু সোমবার স্পষ্ট জানিয়ে দেওয়া হল বন্ডের ইউনিক অ্যালফা নিউমারিক নম্বর এবং সিরিয়াল নম্বর সহ সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে কারণ এই তথ্যগুলি নির্বাচন কমিশন ভোটের আগে তাঁদের ওয়েবসাইটে আপলোড করবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).