Satara Incident:সেলফি তুলতে গিয়ে মৃত্যুকে ছুঁয়ে দেখলেন তরুণী, দেখুন ভিডিয়ো
বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উদ্ধারকার্যের একটি ভিডিয়ো।
নয়াদিল্লিঃ আজকাল সেলফি (Selfie) তোলার হিড়িক সর্বত্র। সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে এ যেন একটি ট্রেন্ড (Trend) হয়ে দাঁড়িয়েছে। আর এই সেলফি তোলার চক্করে জীবন বাজি রাখতেও দু'বার ভাবছেন না কেউ-কেউ। এ বার এমনই একটি ঘটনা ঘটল মহারাষ্ট্রের (Maharashtra) সাতারায় (Satara)। সেলফি তুলতে গয়ে পাহাড়ের ঢালে পড়ে গেলেন এক তরুণী। ১০০ ফুট গভীর খাদ থেকে কপাল জোরে বেঁচে ফিরেছেন যদিও। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উদ্ধারকার্যের একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে আতঙ্কে ওই তরুণী। শোনা যাচ্ছে তাঁর তীব্র আর্তনাদ। এই ঘটনাকে মিরাকেল বলছেন নেটিজেনদের একাংশ।
দেখুন উদ্ধারকার্যের ভিডিয়ো
महाराष्ट्र के सतारा में सेल्फी के चक्कर में खाई में गिरी लड़की
◆ स्थानीय लोगों ने किसी तरह घायल लड़की को बाहर निकाला#Maharshtra | #ViralVideos | Maharashtra pic.twitter.com/TQlVXbFNja
— News24 (@news24tvchannel) August 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 04, 2024 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

